First President Birth Anniversary: জন্মজয়ন্তীতে ড. রাজেন্দ্র প্রসাদকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর

ড. রাজেন্দ্র প্রসাদ ১৯৫০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ভারতে রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন ৷

First President Birth Anniversary: জন্মজয়ন্তীতে ড. রাজেন্দ্র প্রসাদকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর
PM Narendra Modi Pays Tributes Dr. Rajendra Prasad (Photo Credit: X)

নয়াদিল্লি: ভারতের প্রথম রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদের (Dr. Rajendra Prasad) জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)৷ দেশের স্বাধীনতা আন্দোলনের লড়াইয়ে ড. রাজেন্দ্র প্রসাদ জাতীয় কংগ্রেসে যোগদান করেন ৷ তিনি ১৯৫০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত ভারতে রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন ৷ প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখছেন, ‘দেশের প্রথম রাষ্ট্রপতি ও ভারতরত্ন ড. রাজেন্দ্র প্রসাদ জিকে তাঁর জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। গণপরিষদের চেয়ারম্যান হিসাবে তিনি ভারতীয় গণতন্ত্রের একটি শক্তিশালী ভিত্তি স্থাপনে অমূল্য অবদান রেখেছিলেন। আমরা সকল দেশবাসী চলতি বছর সংবিধানের ৭৫ বছর উদযাপন করেছি, তাঁর জীবন ও আদর্শ আরও বেশি অনুপ্রেরণাদায়ক হয়ে ওঠেছে।’ দেখুন-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 03, 2024 10:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).