World Environment Day 2025: বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রীর পরিবেশ রক্ষার আহ্বান

প্রধানমন্ত্রী আজ আরাবল্লির জমিতে সবুজায়নের জন্য একটি উদ্যোগের সূচনা করবেন।

World Environment Day 2025: বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রীর পরিবেশ রক্ষার আহ্বান
PM Narendra Modi (Photo Credit: X@PBSHABD)

নয়াদিল্লি: প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day 2025) পালিত হয়। এটি ১৯৭২ সালে জাতিসংঘের উদ্যোগে শুরু হয়েছিল, যার উদ্দেশ্য পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধি। বিশ্বের ১৪৩টিরও বেশি দেশে এই দিবস পালনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এক্স হ্যান্ডলে পরিবেশ সুক্ষার বার্তা দিয়েছেন। একটি ভিডিও শেয়ার করে তিনি লিখছেন, ‘এই বিশ্ব পরিবেশ দিবসে, আসুন আমরা আমাদের গ্রহকে রক্ষা করার এবং আমাদের মুখোমুখি চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার জন্য আমাদের প্রচেষ্টা আরও গভীর করি। আমাদের পরিবেশকে আরও সবুজ এবং উন্নত করার জন্য তৃণমূল পর্যায়ে যারা কাজ করছেন তাঁদের সকলকে আমি অভিনন্দন জানাই।’

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরাবল্লি পর্বতমালার অনুর্বর জমিকে ব্যবহারযোগ্য করে তোলার লক্ষ্যে একটি বিশাল প্রকল্পের সূচনা করবেন। এর আওতায় ২৯টি জেলায় প্রায় এক হাজার নার্সারি তৈরি করা হবে। এই উপলক্ষে, দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং গুজরাটের মুখ্যমন্ত্রীরা তাঁদের নিজ নিজ রাজ্য থেকে এই অভিযানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর পরিবেশ রক্ষার আহ্বান

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 05, 2025 09:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).