SBI Fake Message: স্টেট ব্যাঙ্কের YONO অ্যাকাউন্ট নিয়ে ভুয়ো মেসেজ ছড়ানো হচ্ছে, জানাল PIB
এসবিআই YONO বন্ধ হওয়া নিয়ে বিভিন্ন মেসেজ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এই বিষয়ে বুধবার সতর্ক করে দিল প্রেস ইনফরমেশন ব্যুরো অফ ইন্ডিয়া।
নয়াদিল্লি: এসবিআই YONO বন্ধ হওয়া নিয়ে বিভিন্ন মেসেজ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এই বিষয়ে বুধবার সতর্ক করে দিল প্রেস ইনফরমেশন ব্যুরো অফ ইন্ডিয়া (PIB)।
তাদের তরফে টুইট করে জানানো হয়েছে, একটি ভুয়ো মেসেজ ছড়াচ্ছে যে স্টেট ব্যাঙ্কের আধিকারিকরা আপনার YONO অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে। এর বদলে আপনার ব্যাঙ্কের বিস্তারিত তথ্য জানতে চেয়ে কোনও মেল বা মেসেজ এলে তার উত্তর দেবেন না। যদি ইতিমধ্যেই আপনি এই ধরনের কোনও মেসেজ পেয়ে থাকেন তাহলে স্টেট ব্যাঙ্কে খবর দিন বা তাদের ওয়েবসাইটে যোগাযোগ করুন।
A #Fake message impersonating @TheOfficialSBI
claims that the recipient's YONO account has been blocked#PIBFactCheck:
✔️Never respond to emails/SMS asking to share your banking details
✔️If you receive any similar message, report it immediately to 'report.phishing@sbi.co.in' pic.twitter.com/jHTe16IpmF
— PIB Fact Check (@PIBFactCheck) February 22, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 22, 2023 06:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

