Newtown Fire Incident: নিউটাউনের মৃধা মার্কেটে ভয়াবহ আগুন, ভষ্মীভূত একাধিক দোকান (দেখুন ভিডিও)

নিউটাউনের মৃধা মার্কেটে ভয়াবহ আগুন। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড। ভষ্মীভূত একাধিক দোকান। দমকলের ৫টি ইঞ্জিন ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

Newtown Fire Incident: নিউটাউনের মৃধা মার্কেটে ভয়াবহ আগুন, ভষ্মীভূত একাধিক দোকান (দেখুন ভিডিও)
New Town Fire Photo credit: youtube@ TV9BanglaLive

নিউটাউনের মৃধা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে গেল ১২ টি অস্থায়ী দোকান। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।স্থানীয় সূত্র মারফত জানা যায়  ভোরচারটে নাগাদ নিউটাউন মৃধা মার্কেটে খালের ধারে আগুন লাগে।অস্থায়ী দোকানে আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে একের পর এক ১০ থেকে ১২ টি দোকানে। যেহেতু প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ বাঁশ, প্লাই, দিয়ে এই অস্থায়ী দোকানগুলো তৈরি সেই কারণে আগুন দ্রুত ছড়িয়েছে বলে অনুমান দমকলের।পাশাপাশি খাবারের দোকানগুলিতে গ্যাস সিলিন্ডার মজুত থাকায় আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায়।শুধু তাই নয় বিকট শব্দ করে গ্যাস সিলিন্ডার ফাটতে থাকে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল স্থানীয় মানুষজন আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে আসেন।

দ্রুত খবর যায় দমকলে। সেখানে পাঁচটি ইঞ্জিন দীর্ঘ আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।তবে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে,তাই গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 31, 2022 12:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).