Mad Cow Disease: নতুন আতঙ্ক! নেদারল্যান্ডসে খোঁজ মিলল বিরল ম্যাড কাউ ডিজিজের

রোনা ভাইরাসের পর এবার নতুন একটি বিরল রোগের সন্ধান মেলায় আতঙ্ক ছড়াল। নেদারল্যান্ডসের একটি ফার্মে থাকা একটি গোরুর শরীরে খোঁজ মিলল বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি ওরফে বিএসই বা ম্যাড কাউ ডিজিজ-এর।

Mad Cow Disease: নতুন আতঙ্ক! নেদারল্যান্ডসে খোঁজ মিলল বিরল ম্যাড কাউ ডিজিজের
প্রতীকী ছবি (Photo Credits: wikimedia commons)

আমস্টারডার্ম: করোনা ভাইরাসের পর এবার নতুন একটি বিরল রোগের সন্ধান মেলায় আতঙ্ক ছড়াল। নেদারল্যান্ডসের (Netherlands) একটি ফার্মে (Farm)  থাকা একটি গোরুর (cow) শরীরে খোঁজ মিলল বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি (Bovine Spongiform Encephalopathy) ওরফে বিএসই (BSE) বা ম্যাড কাউ ডিজিজ (Mad cow disease)-এর।

এপ্রসঙ্গে নেদারল্যান্ডসের কৃষিমন্ত্রী (Agriculture Minister) পাইইয়েট অ্যাডেমা (Piet Adema) বলেন, ওই গোরুটি ফুড চেনে (food chain) ঢুকছে না। তার ফলে মানুষের শরীরের জন্য প্রত্যক্ষ কোনও ক্ষতি হওয়ারও সম্ভাবনা নেই। বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি রোগটি পশু যে খাবার খায় তার থেকে ছড়ায়। ২০১১ সালের পর থেকে নেদারল্যান্ডসে এই প্রথম ম্যাড কাউ ডিজিজের খোঁজ পাওয়া গেল।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 02, 2023 02:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).