National Science Day 2023: জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষ্যে আয়োজিত হচ্ছে 'স্ট্রিট প্লে কন্টেস্ট'
পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন আজকের দিনেই তাঁর জীবনের শ্রেষ্ঠ আবিষ্কার ‘রমন এফেক্ট’ এর কথা ঘোষণা করেছিলেন। এই আবিষ্কারের জন্যে তিনি পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন।
প্রতি বছর ২৮ ফেব্রুয়ারি দিনটি পালিত হয় ‘জাতীয় বিজ্ঞান দিবস’ হিসাবে (National Science Day)। ১৯২৮ সালে নোবেল জয়ী ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন (Chandrashekhar Venkat Raman) আজকের দিনেই তাঁর জীবনের শ্রেষ্ঠ আবিষ্কার ‘রমন এফেক্ট’ এর কথা ঘোষণা করেছিলেন। এই আবিষ্কারের জন্যে তিনি পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। আর সেই থেকেই ২৮ ফেব্রুয়ারি দিনটিকে ‘জাতীয় বিজ্ঞান দিবস’ (National Science Day) হিসাবে পালন করা হয়। চলতি বছরে মুম্বইয়ের নেহেরু সায়েন্স সেন্টারের তরফে ২২-২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস (National Science Day 2023) উপলক্ষ্যে ‘স্ট্রিট প্লে কন্টেস্ট’ (Street Play Contest) আয়োজন করা হচ্ছে। প্রতি বছরই জাতীয় বিজ্ঞান দিবসের একটি করে থিম থাকে। এই বছরের থিম হল 'গ্লোবাল সায়েন্স ফর গ্লোবাল ওয়েলবিং'।
জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষ্যে স্ট্রিট প্লে কন্টেস্ট...
#NationalScienceDay is celebrated every year on 28 February to mark the discovery of the 'Raman Effect' by Sir. C.V. Raman on 28 February 1928. The theme for National Science Day 2023 is "Global Science for Global Wellbeing." pic.twitter.com/duuXBvMBGE
— PIB in Maharashtra 🇮🇳 (@PIBMumbai) February 20, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 24, 2023 02:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

