Man Killed Ex-Girlfriend: প্রকাশ্যে দিবালোকে প্রাক্তন প্রেমিকের হাতে নৃশংস খুন তরুণীর, ব্যস্ত রাস্তার ভিডিয়ো ভাইরাল

হাতে লোহার দণ্ডটি নিয়ে পাশে বসে যুবক বলে চলছে, 'কেন করলে, কেন কেরলে'। ভিড় জমিয়ে দর্শকের মত দাঁড়িয়ে গোটা ঘটনা প্রত্যক্ষ করছেন পথ চলতিরা।

Man Killed Ex-Girlfriend: প্রকাশ্যে দিবালোকে প্রাক্তন প্রেমিকের হাতে নৃশংস খুন তরুণীর, ব্যস্ত রাস্তার ভিডিয়ো ভাইরাল
Man Brutally Kills Ex-Girlfriend (Photo Credits: X)

প্রকাশ্যে দিবালোকে প্রাক্তন প্রেমিকের হাতে খুন হলেন তরুণী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) ভাসাই এলাকায়। দু বছরের প্রেম ভেঙে যাওয়ার ক্ষোভ থেকেই যুবক এমন কাণ্ড ঘটিয়েছে বলে জানা যাচ্ছে। ব্যস্ত রাস্তার ধারে প্রাক্তন প্রেমিকাকে লোহার দণ্ড দিয়ে পিটিয়ে নৃশংস খুনের দৃশ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে রয়েছেন তরুণী। হাতে লোহার দণ্ডটি নিয়ে পাশে বসে যুবক বলে চলেছে, 'কেন করলে, কেন করলে'। ভিড় জমিয়ে দর্শকের মত দাঁড়িয়ে গোটা ঘটনা প্রত্যক্ষ করছেন পথ চলতিরা।

দেখুন ভাইরাল ভিডিয়োটি... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 18, 2024 03:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).