Lucknow: লখনউয়ের সরকারি হাসপাতালের ওপিডি ব্লকে আগুন, তড়িঘড়ি বের করা হল রোগীদের
সোমবার বেলা ১টা নাগাদ আচমকা ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। জানা যায়, হাসপাতালের ওপিডি ডিপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে আগুন লেগেছিল। দমকল কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হয়েছেন।
উত্তরপ্রদেশ লখনউয়ের (Lucknow) সঞ্জয় গান্ধী পোস্টগ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (SGPGIMS) আগুন। সোমবার বেলা ১টা নাগাদ আচমকা ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। জানা যায়, হাসপাতালের ওপিডি ব্লকের গ্রাউন্ড ফ্লোরে আগুন লেগেছিল। দমকল কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হয়েছেন। অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে ওপিডি ব্লকের গ্রাউন্ড ফ্লোর। তবে প্রাণহানির খবর নেই। হাসপাতালের ভিতর থেকে রোগীদের উদ্ধারের কাজ চালছে। কীভাবে আগুন লাগল সেই খোঁজ চালাচ্ছে দমকল আধিকারিকরা।
দেখুন...
Visuals of efforts to douse the fire at SGPGI Lucknow as smoke engulfed the entire area. pic.twitter.com/KxDJfTZ0vd
— Press Trust of India (@PTI_News) December 18, 2023
চলছে উদ্ধার কাজ, দেখুন...
VIDEO | Rescue operation underway at Sanjay Gandhi PGI in Lucknow, where a fire broke out on a floor in the OPD department earlier today. pic.twitter.com/wKcEQ6QTlr
— Press Trust of India (@PTI_News) December 18, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 18, 2023 05:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

