Ashok Chavan Resigns Congress: লোকসভা ভোটের মুখে ফের ধাক্কা কংগ্রেসে, 'হাত' ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান
সোমবার স্পিকার রাহুল নার্ভেকারের সঙ্গে সাক্ষাৎ করে নিজের ইস্তফা পত্র দেন অশোক। কংগ্রেস ছেড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপিতে যোগ দিতে চলেছেন, সেই জল্পনাই চলছে রাজনৈতিক শিবিরগুলিতে।
Ashok Chavan Resigns Congress: ফের বড় ধাক্কা কংগ্রেস শিবিরে। দুয়ারে চব্বিশের লোকসভা নির্বাচন। এরই মাঝে একে একে কংগ্রেস (Congress) শীর্ষ স্থানীয় নেতৃত্বরা দলের হাত ছেড়ে দিচ্ছেন। গতমাসে কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা 'হাত'ছুট হয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দল শিবসেনায় (Shiv Sena) যোগ দিয়েছেন। এবার দল ছাড়ছেন আরও এক কংগ্রেস নেতৃত্ব তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান (Ashok Chavan)। সোমবার স্পিকার রাহুল নার্ভেকারের সঙ্গে সাক্ষাৎ করে নিজের ইস্তফা পত্র দেন অশোক। কংগ্রেস ছেড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন, সেই জল্পনাই চলছে রাজনৈতিক শিবিরগুলিতে।
অশোকের ইস্তফা পত্র...
Former Maharashtra CM and Congress leader Ashok Chavan resigns from Congress. pic.twitter.com/bVUbMvx4IA
— ANI (@ANI) February 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 12, 2024 01:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

