Maharashtra Bullock Cart Race: গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতায় বিপত্তি, দিক্বিদিক শূন্য হয়ে এলোপাথাড়ি ছুট, আহত ৪

রেস শুরু হতেই যখন গন্তব্যের দিকে দৌড়াতে শুরু করেছে গরুর গাড়িগুলি, সেই সময়ে একটি গরুর গাড়ি দর্শকদের মাঝে ঢুকে পড়ে। দিক্বিদিক শূন্য হয়ে এলোপাথাড়ি ছুটতে শুরু করে। এই ঘটনায় চারজনের আহত হওয়ার খবর সামনে এসেছে।

Maharashtra Bullock Cart Race: গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতায় বিপত্তি, দিক্বিদিক শূন্য হয়ে এলোপাথাড়ি ছুট, আহত ৪
Maharashtra Bullock Cart Race (Photo Credits: X)

Maharashtra Bullock Cart Race: মহারাষ্ট্রে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা চলাকালীন আহত হলেন চারজন। রবিবার রত্নাগিরির খেদ তালুকে আয়োজিত হয়েছিল গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা (Bullock Cart Race)। তা দেখার জন্যে আশেপাশের এলাকা থেকে ভিড় জমিয়েছিল গ্রামবাসী। কিন্তু প্রতিযোগিতার মাঝেই দুর্ঘটনা। গরুর ধাক্কায় চারজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ঘটনার একটি ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, রেস শুরু হতেই যখন গন্তব্যের দিকে দৌড়াতে শুরু করেছে গরুর গাড়িগুলি, সেই সময়ে একটি গরুর গাড়ি দর্শকদের মাঝে ঢুকে পড়ে। দিক্বিদিক শূন্য হয়ে এলোপাথাড়ি ছুটতে শুরু করে। এই ঘটনায় চারজনের আহত হওয়ার খবর সামনে এসেছে। প্রসঙ্গত, গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা মহারাষ্ট্রের (Maharashtra) এই ঐতিহ্যবাহী খেলা।

দেখুন ভিডিয়ো... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 21, 2024 03:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).