Madhya Pradesh: মধ্যপ্রদেশ বিধায়ক পুত্রের হাতে গুলিবিদ্ধ আদিবাসী যুবক
দুজনের মধ্যে কোন এক বিষয় নিয়ে বচসা চলাকালীন আচমকাই বন্দুক বের করে যুবকের দিকে তাক করে গুলি চালান বিধায়ক পুত্র। গুলিবিদ্ধ হন সূর্যপ্রকাশ খয়েরওয়ার।
- Read in
- বাংলা
আরও এক আদিবাসী নিগ্রহের ঘটনা। বচসার জেরে গোলাগুলি। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সিংগ্রাউলিতে এক আদিবাসী যুবককে গুল করার অভিযোগ উঠেছে স্থানীয় বিধায়কের ছেলের বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বিধায়ক রামলুল্লা বৈশের ছেলে বিবেক বৈশ। জানা গিয়েছে, দুজনের মধ্যে কোন এক বিষয় নিয়ে বচসা চলাকালীন আচমকাই বন্দুক বের করে যুবকের দিকে তাক করে গুলি চালান বিধায়ক পুত্র। গুলিবিদ্ধ হন সূর্যপ্রকাশ খয়েরওয়ার। ঘটনায় হাতে গুলি লেগে আহত সূর্যপ্রকাশকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্ত বিবেক বৈশের বিরুদ্ধে ৩০৭ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ চেতন মানসিকভাবে অসুস্থ, জানালেন জয়পুর-মুম্বইগামী ট্রেনে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত আরপিএফের স্ত্রী
বিধায়ক পুত্রের হাতে গুলিবিদ্ধ আদিবাসী যুবক...
सीधी में पेशाबकांड के बाद अब सिंगरौली से आया बड़ा मामला, BJP MLA के बेटे ने मारी आदिवासी युवक को गोली?|MP Tak@ramlalluvaishya @ChouhanShivraj @digvijaya_28 @MPArunYadav @BJP4MP pic.twitter.com/rkvdVxU26c
— MP Tak (@MPTakOfficial) August 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 04, 2023 02:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

