Lucknow Airport Leakage: সদ্য উদ্বোধন হওয়া টার্মিনালের ছাদ ফুটো হয়ে পড়ছে জল, লখনউ বিমানবন্দরের বেহাল দশা
বৃহস্পতিবার ভারী বৃষ্টির মাঝে মধ্যপ্রদেশের জবলপুর বিমানবন্দর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়ে। ঠিক তাঁর পরের দিন শুক্রবার বৃষ্টির তোড়ে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাদের একাংশ ভেঙে পড়ে।
- Read in
- বাংলা
সদ্য উদ্বোধন হয়েছে লখনউ বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনাল। প্রচণ্ড বৃষ্টিতে এবার সেই টার্মিনালের ছাদ ফুটো হয়ে জল টোপে পড়ছে বিমানবন্দরের মধ্যে। সদ্য উদ্বোধন হওয়া টার্মিনালের এমন বেহাল দশার চিত্র উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে শনিবার সকালেই মুষলধারে বৃষ্টিতে গুজরাটের রাজকোট বিমানবন্দর টার্মিনালের বাইরের ছাউনি (Rajkot Airport Terminal Collapsed) ভেঙে পড়ে। পর পর তিন দিন তিন বিমানবন্দর দুর্ঘটনা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে কেন্দ্র সরকারকে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির মাঝে মধ্যপ্রদেশের জবলপুর বিমানবন্দর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়ে। ঠিক তাঁর পরের দিন শুক্রবার বৃষ্টির তোড়ে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর ছাদের একাংশ ভেঙে পড়ে। ঘটনায় একজন ক্যাব চালকের মৃত্যু হয়।
আরও পড়ুনঃ প্রবল বৃষ্টিতে দিল্লির পর ভেঙে পড়ল রাজকোট বিমানবন্দর টার্মিনালের বাইরের ছাউনি, দেখুন ভিডিয়ো
দেখুন...
Terminal 3, Lucknow Airport pic.twitter.com/vncYhBxXmT
— Piyush Rai (@Benarasiyaa) June 29, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 29, 2024 05:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

