Live Snail in Salad: খাবারের মধ্যে বেয়ে বেড়াচ্ছে শামুক, সুইগির উপর চটলেন ক্রেতা
খাবারের মধ্যে বাইতে দেখা গেল জ্যান্ত শামুক। সুইগি থেকে অর্ডার করে খাবার আনিয়ে তাতে জ্যান্ত শামুকের দেখা মিলতেই বেজায় চটেন বেঙ্গালুরুর ওই ক্রেতা।
কখনও বিরিয়ানিতে মড়া টিকটিকি তো আবার কখনও ফ্রায়েড রাইসে মড়া আরশোলা। নামী রেস্তোরাঁর খাবার অনলাইন ফুড ডেলিভরি অ্যাপ মারফত ঘরে আনতেই চোখে পড়ছে এই সমস্ত কিছু। এবার খাবারের মধ্যে বাইতে দেখা গেল জ্যান্ত শামুক। সুইগি (Swiggy) থেকে অর্ডার করে খাবার আনিয়ে তাতে জ্যান্ত শামুকের দেখা মিলতেই বেজায় চটেন বেঙ্গালুরুর (Bengaluru) ওই ক্রেতা। এক্স হ্যান্ডেলে সেই ভিডিয়ো শেয়ার করে এমন ঘটনা যাতে অন্য কোন ক্রেতার সঙ্গে না ঘটে তা নিশ্চিত করতে বলেছেন সুইগিকে। ক্রেতার টুইটের জবাবে ক্ষমাও চেয়েছে অনলাইন ফুড ডেলিভরি সংস্থা সুইগি।
আরও পড়ুনঃ অনলাইনে অর্ডার করা ফ্রায়েড রাইসে মড়া আরশোলা, খেতে বসে চটলেন গ্রাহক
খাবারে জ্যান্ত শামুক...
Never ordering from @LeonGrill ever again!@SwiggyCares do whatever you can to ensure this shit doesn't happen to others...
Blr folks take note
Ughhhhh pic.twitter.com/iz9aCsJiW9
— Dhaval singh (@Dhavalsingh7) December 15, 2023
সুইগি-র টুইট...
Hi Dhaval. That is terrible. Please help us with the order ID, so we can look into it.
^Sai
— Swiggy Cares (@SwiggyCares) December 15, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 16, 2023 06:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

