Manali: নববর্ষ উদযাপনে মানালিতে ব্যপক পর্যটক সমাগম, দেখুন ভিডিও
নববর্ষ উদযাপনে হাজার হাজার পর্যটক মানালি এবং সিমলায় ভিড় জমিয়েছেন।
নয়াদিল্লি: নববর্ষ (New Year 2025) উদযাপনে হাজার হাজার পর্যটক মানালি (Manali) এবং সিমলায় ভিড় জমিয়েছেন। পুলিশ বিভাগ ট্র্যাফিক পরিচালনার জন্য অতিরিক্ত কর্মী নিযুক্ত করেছে, পর্যটকদের প্রচণ্ড ভিড়ের ফলে মানালি এবং সিমলা শহরগুলির আশেপাশে জ্যাম তৈরি হয়েছে। চাম্বার ডালহৌসি, সোলানের কাসাউলি এবং কাংড়া জেলার ধর্মশালা সহ অন্যান্য পর্যটন শহরগুলিও প্রচুর পর্যটকদের সমাগম ঘটেছে। পর্যটন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আগের বছরের তুলনায় এ বছর পর্যটকের সংখ্যা বেশি।
নববর্ষ উদযাপনে মানালিতে হাজার হাজার পর্যটক
#WATCH | Himachal Pradesh | A large number of people reach Manali ahead of the New Year celebration; drone visuals from the city pic.twitter.com/Lh50jslyuu
— ANI (@ANI) December 31, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 31, 2024 04:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

