J&K Terrorist Attack: পুলওয়ামায় জঙ্গি হামলা, গুলিবিদ্ধ উত্তরপ্রদেশের শ্রমিক
জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসী হামলায় একজন শ্রমিক আহত হয়েছেন।
নয়াদিল্লি: বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক শ্রমিককে গুলি করেছে সন্ত্রাসীরা (Terrorist)। আধিকারিকরা জানিয়েছেন, বিজনোরের বাসিন্দা শুভম কুমারকে বাটাগুন্ড গ্রামে সন্ত্রাসীরা গুলি করে, গুলিটি তাঁর হাতে লাগায় প্রাণে রক্ষা পেয়েছেন। শুভমকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গত এক সপ্তাহে কাশ্মীরে শ্রমিকদের ওপর এটি তৃতীয় হামলা। রবিবার, গান্দেরবাল জেলায় একটি নির্মাণ সাইটে সন্ত্রাসী হামলায় ছয় জন বাইরে থেকে আসা শ্রমিক এবং একজন স্থানীয় ডাক্তার নিহত হন। গত ১৮ অক্টোবর বিহারের একজন শ্রমিক শোপিয়ান জেলায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। দেখুন-
#WATCH | J&K: A labourer from Uttar Pradesh, Pritam Singh was shot and injured by unidentified terrorists in Batgund Tral area of Pulwama district. Security personnel present in the area. Details awaited. pic.twitter.com/SBJPs33Ysb
— ANI (@ANI) October 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 24, 2024 11:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

