Karnataka: মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সরকারি হাসপাতালে চলছে রোগীর চিকিৎসা, ভোটের বাজারে কর্ণাটকের 'বেহাল' চিত্র

মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সরকারের এমন ভয়াবহ পরিস্থিতি হয়েছে যে সরকারি হাসপাতাল গুলোতেও তাঁরা বিদ্যুৎ সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে।

Karnataka: মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সরকারি হাসপাতালে চলছে রোগীর চিকিৎসা, ভোটের বাজারে কর্ণাটকের 'বেহাল' চিত্র
Karnataka Doctor Uses Mobile Phone Flash to Treat Patient (Photo Credits: X)

দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। এখনও বাকি ২ দফার ভোটগ্রহণ পর্ব। ভোটের বাজারে কর্ণাটকে দেখা দিল বিদ্যুতের ঘাটতি। চিত্রদুর্গা জেলার এক সরকারি হাসপাতালে লোডশেডিং হওয়ার দরুন ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে রোগীর চিকিৎসা করলেন চিকিৎসক। কর্ণাটকের ওই সরকারি হাসপাতালের 'বেহাল' চিত্র উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এক্স হ্যান্ডেল থেকে সেই ভিডিয়ো শেয়ার করে শাসক দল কংগ্রেসের (Congress) একহাত নিলে বিজেপি। বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি দিয়ে গোটা রাজ্যকেই অন্ধকার করে দিয়েছে বলে কংগ্রেসকে নিশানা করেছে বিজেপির। পদ্মের এক্স হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সরকারের এমন ভয়াবহ পরিস্থিতি হয়েছে যে সরকারি হাসপাতাল গুলোতেও তাঁরা বিদ্যুৎ সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে।

 দেখুন... 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 24, 2024 03:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).