Supreme Court: সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী

ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি জয়মাল্য বাগচীকে শপথবাক্য পাঠ করালেন।

Supreme Court: সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী
Justice Joymalya Bagchi takes Oath (Photo Credit: X)

নয়াদিল্লি: কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী (Justice Joymalya Bagchi) আজ সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাঁকে শপথবাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন শীর্ষ আদালতের অন্যান্য বিচারপতিরাও। গত ৬ মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়াম, বিচারপতি বাগচীর নাম শীর্ষ আদালতের জন্য সুপারিশ করে। এরপর গত ১০ মার্চ, সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে আইন মন্ত্রক জানায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করেছেন বিচারপতি বাগচীকে। শীর্ষ আদালতে তাঁর কার্যকালের মেয়াদ হবে ৬ বছরের।

বিচারপতি জয়মাল্য বাগচী ১৩ বছরেরও বেশি সময় ধরে হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুপ্রিম কোর্টে, বিচারপতি বাগচীর মেয়াদ ৬ বছরেরও বেশি হবে এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের অবসর গ্রহণের পর ২০৩১ সালের মে মাসে তিনি ভারতের প্রধান বিচারপতি হবেন।

সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি জয়মাল্য বাগচী

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 17, 2025 12:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).