Doctors Protest: তিলোত্তমার বিচারের দাবিতে বিজেপির ডাকা বনধ উপেক্ষা করে পথে নেমেছেন চিকিৎসকরা
তরুণী চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ পথে নেমেছেন চিকিৎসকরা।
কলকাতা: আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) সেমিনার রুমে তরুণী চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ পথে নেমেছেন চিকিৎসকরা। গতকাল ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে উত্তাল অবস্থার জন্য আজ ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছে বিজেপি। রাজ্যের বিভিন্ন স্থানে বনধ চলছে। তিলোত্তমার বিচারের দাবিতে প্রতিদিন হাজার হাজার মানুষ পথে নামছেন, এরই মধ্যে বিজেপির বাংলা বনধ ডাকা নিয়ে ক্ষুব্ধ অনেকে সংগঠন। আজ পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ধর্ষণ ও খুন (Raped and Murdered) হওয়া চিকিৎসকের বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করে পথে হাঁটছেন, দেখুন-
#WATCH | Kolkata | West Bengal Junior Doctors' Front holds protest rally demanding justice for woman doctor who was raped and murdered at RG Kar Medical College and Hospital pic.twitter.com/fFxP0Mk877
— ANI (@ANI) August 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

