International Kite Festival 2025: আহমেদাবাদে আয়োজিত আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের উদ্বোধন করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (দেখুন ভিডিও)

International Kite Festival 2025: আহমেদাবাদে আয়োজিত আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের উদ্বোধন করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (দেখুন ভিডিও)
International Kite Festival 2025 (Photo Credit: X@ANI)

আহমেদাবাদে আয়োজিত আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের আজ উদ্বোধন করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। মকর সংক্রান্তির প্রাক্কালে গুজরাটে আয়োজিত সবচেয়ে বড় উৎসব এই । সংক্রান্তির এই সময়ে  ঘুড়ি উত্সব নিয়ে মেতে থাকেন আট থেকে আশি সকলেই। রাজ্যের বেশিরভাগ শহরের আকাশে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুড়ি দেখা যায়। জানুয়ারির ২য় সপ্তাহে এই আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। এবারের আন্তর্জাতিক ঘুড়ি উৎসব ২০২৫ (International Kite Festival 2025) -এ ৪৭টি দেশের অন্তত ১৪৩জন ঘুড়ি এবং দেশের ১১টি রাজ্যের ৫২জন ঘুড়ি নিয়ে অংশগ্রহণ করবে। এছাড়াও, গুজরাটের ১১টি শহরের ৪১৭ জন ঘুড়ি নিয়ে এই অনুষ্ঠানে অংশ নেবেন। বল্লভসদন রিভারফ্রন্টে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং পর্যটন মন্ত্রী মুলুভাই বেরা।

 

আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের মত ১২ জানুয়ারী স্ট্যাচু অফ ইউনিটি (একতা নগর), রাজকোট এবং ভাদোদরা এবং ১৩ জানুয়ারী সুরাট , শিবরাজপুর, ধর্দোতে অনুরূপ ঘুড়ি উৎসবের আয়োজন করা হবে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 11, 2025 11:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).