Nafe Singh Rathee: দুষ্কৃতীদের গুলিতে নাফে সিং রাঠির খুনে অবিলম্বে তদন্তের নির্দেশ হরিয়ানা স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতীয় জাতীয় লোক দলের (INLD) রাজ্য সভাপতির খুনের ঘটনার তীব্র নিন্দা করলেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ।

Nafe Singh Rathee: দুষ্কৃতীদের গুলিতে নাফে সিং রাঠির খুনে অবিলম্বে তদন্তের নির্দেশ হরিয়ানা স্বরাষ্ট্রমন্ত্রীর
INLD chief Nafe Singh Rathee, Haryana Home Minister Anil Vij (Photo Credtis: ANI, X)

দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন হরিয়ানার আইএনএলডি-র (Indian National Lok Dal) রাজ্য সভাপতি তথা প্রাক্তন বিধায়ক নাফে সিং রাঠি (Nafe Singh Rathee)। রবিবার বাহাদুরগড়ে তাঁর গাড়িকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ অবস্থায় দলের রাজ্য সভাপতিকে উদ্ধার করে ব্রহ্মশক্তি সঞ্জীবনী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন। ভারতীয় জাতীয় লোক দলের (INLD) রাজ্য সভাপতির খুনের ঘটনার তীব্র নিন্দা করলেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে তদন্তের জন্যে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সেরেছেন তিনি। স্পেশাল টাস্ক ফোর্স গঠন করে অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

দেখুন কী বললেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 25, 2024 08:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).