Indore:ব্যাডমিন্টন খেলতে খেলতে থমকালো হৃদযন্ত্র, মৃত্যু ব্যক্তির
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আমিত ছেলাওয়াত।
নয়াদিল্লিঃ ব্যাডমিন্টন(Badminton) খেলছিলেন দিব্যি। আচমকা বুকে প্রচণ্ড ব্যথা(Chest Pain)। কোটের মধ্যেই লুটিয়ে পড়লেন বছর ৪৫ এর এক ব্যক্তি। হার্ট অ্যাটাকের(Heart Attack) জেরে মৃত্যু হল তাঁর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আমিত ছেলাওয়াত। দক্ষিণ তুকোগঞ্জের বাসিন্দা তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থ হয়ে পড়লেও ওষুধ খেতে অস্বীকার করেন তিনি। জানা গিয়েছে, 'নবকারসি' চলায় ওষুধ খেতে চাননি তিনি। কী এই নবকারসি? এই নবকারসি হল জৈন ধর্মের একটি বিশেষ রীতি। যেখানে সকাল ৮ টার আগে খাবার খাওয়া যায়না। এই নিয়ম মানতে গিয়ে ওষুধ না খাওয়ায় স্বল্প সময়ের ব্যবধানে ফের হার্ট অ্যাটাক হয় তাঁর। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
ব্যাডমিন্টন খেলতে খেলতে থমকালো হৃদযন্ত্র, মৃত্যু ব্যক্তির
Indore Man Suffers Heart Attack While Playing Badminton, Dies After Refusing To Take Medicine Due to Jain Tradition 'Navkarsi'https://t.co/w7BDyUOnku#HeartAttack #Navkarsi #SouthTukoganj #Jain #Jaintradition #Indore #MadhyaPradesh
— LatestLY (@latestly) February 6, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 06, 2025 11:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

