নয়াদিল্লি: আফগানিস্তানে (Afghanistan) গত ৩১ আগস্ট ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, যা রিখটার স্কেলে ৬.০ মাত্রার। ভূমিকম্পের রেশ তাজিকিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান এবং ভারত পর্যন্ত অনুভূত হয়। এই ভূমিকম্পের ফলে কমপক্ষে ১,৪০০ জনের মৃত্যু এবং ২,৫০০-এরও বেশি লোক আহত হয়েছেন। পড়শি দেশের মর্মান্তিক পরিস্থিতি দেখে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেল পোষ্টে বলেন, ‘আফগানিস্তানে ভূমিকম্পে জীবনহানির জন্য গভীর দুঃখিত। আমরা ক্ষতিগ্রস্তদের জন্য সব সম্ভাব্য মানবিক সাহায্য প্রদানের জন্য প্রস্তুত।’ ভারত সরকারের দ্রুত সাহায্যের প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল বিমানের মাধ্যমে কাবুলে ২১ টন ত্রাণ সামগ্রী (Relief Materials) পৌঁছে দিয়েছে।
বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এক্স হ্যান্ডেল পষ্টে জানান, ‘ভারতীয় সাহায্য কাবুলে পৌঁছে গিয়েছে।’ তিনি আরও বলেন, যে ভারত পরিস্থিতি নজরে রেখে আগামী দিনগুলোতে আরও সাহায্য পাঠাবে।
কাবুলে ২১ টন ত্রাণ সামগ্রী পাঠাল ভারত
Indian earthquake assistance reaches Kabul by air.
21 tonnes of relief materials including blankets, tents, hygiene kits, water storage tanks, generators, kitchen utensils, portable water purifiers, sleeping bags, essential medicines, wheelchairs, hand sanitizers, water… pic.twitter.com/q8TUb1wbSn
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) September 2, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)