Haryana: আশি বছরের পুরনো বাড়ির ব্যালকনি ভেঙে পড়ল যুবকের মাথায়, মর্মান্তিক মৃত্যু, দেখুন ভিডিয়ো
ব্যস্ত রাস্তা দিয়ে বাইকের পিছনে স্ত্রীকে চাপিয়ে নিয়ে বাড়িটির নীচ দিয়েই যাচ্ছিলেন এক ব্যক্তি। পুরনো বাড়ির ব্যালকনি ভেঙে পড়ছে দেখে মুহূর্তের মধ্যে বাইক থেকে নেমে পড়েন স্ত্রী।
আস্ত ব্যালকনির দেওয়াল ভেঙে মাথায় পড়ে মৃত্যু হল এক যুবকের। হরিয়ানার (Haryana) পানিপথের পাচরাঙ্গা বাজার এলাকায় দিনে দিপুরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। আশি বছরের পুরনো ওই বাড়ির ব্যালকনির দেওয়াল ভেঙে নীচে পড়ে। সেই সময়ে ব্যস্ত রাস্তা দিয়ে বাইকের পিছনে স্ত্রীকে চাপিয়ে নিয়ে বাড়িটির নীচ দিয়েই যাচ্ছিলেন এক ব্যক্তি। পুরনো বাড়ির ব্যালকনি ভেঙে পড়ছে দেখে মুহূর্তের মধ্যে বাইক থেকে নেমে পড়েন স্ত্রী। একটুর জন্যে প্রাণ রক্ষা। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয় স্বামীর।
আরও পড়ুনঃ রেভ পার্টিতে সাপের বিষ দিয়ে নেশায় অভিযুক্ত ৫ জনকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ আদালতের
দেখুন মর্মান্তিক দৃশ্য...
#Haryana: The balcony of a building collapsed in Panipat. Death of a person riding a bike passing below. When the wife looked up a second later, she jumped off the bike and ran away and was saved.#india pic.twitter.com/6GBEjnMl5k
— Siraj Noorani (@sirajnoorani) November 3, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 03, 2023 06:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

