Haldwani Violence: হলদোয়ানিতে সাম্প্রদায়িক হিংসায় উসকানির অভিযোগে গ্রেফতার 'মাস্টার মাইন্ড' আব্দুল
সরকারি জমি দখল করে মাদ্রাসা ও মসজিদ তৈরি করার অভিযোগে ৮ ফেব্রুয়ারি অশান্তির আগুন ছড়িয়েছিল নৈনিতালের হলদোয়ানিতে
Haldwani Violence: দিন কয়েক আগে সাম্প্রদায়িক হিংসার আগুন ছড়িয়েছিল উত্তরাখণ্ডের হলদোয়ানিতে। সরকারি জমি দখল করে মাদ্রাসা ও মসজিদ তৈরি করার অভিযোগে ৮ ফেব্রুয়ারি অশান্তির আগুন ছড়িয়েছিল নৈনিতালের হলদোয়ানিতে (Haldwani)। ওই দুই নির্মাণ বেআইনি দাবি করে তা ভাঙতে উদ্যত হলে পুলিশ-প্রশাসনের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে। ছড়িয়ে পড়ে হিংসা। হয় প্রাণহানি। হলদোয়ানির বনভুলপাড়া এলাকায় সাম্প্রদায়িক হিংসার ঘটনায় উসকানি দেওয়ায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত আব্দুল মালিককে দিল্লি থকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হলদোয়ানি হিংসায় মূল অভিযুক্ত...
Dehradun | Abdul Malik, the mastermind of the violence that took place on February 8 in Banbhoolpura, Haldwani, has been arrested by Uttarakhand Police from Delhi: PHQ spokesperson IG Nilesh Bharne
— ANI (@ANI) February 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 24, 2024 04:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

