Former Intel India Head Died: সাইকেল চালানোর সময় দুর্ঘটনায় প্রাণ হারেলেন ইন্টেল ইন্ডিয়ার প্রাক্তন পদস্থ কর্তা অবতার সাইনি
একটি দ্রুতগামী ক্যাব সাইনির সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।
মুম্বই: সাইকেল চালানোর (Cycling) সময় দুর্ঘটনায় প্রাণ হারেলেন ইন্টেল ইন্ডিয়ার প্রাক্তন পদস্থ কর্তা অবতার সাইনি (Former Intel India Head Avtar Saini)। নাভি মুম্বইতে (Navi Mumbai) সাইকেল চালানোর সময় একটি দ্রুতগামী ক্যাবের ধাক্কায় তিনি মারা যান বলে পুলিশ সূত্রে খবর। আরও পড়ুন: DDA Demolition Drive: সিল্কিয়ারা টানেলে ৪১জন শ্রমিককে বাঁচিয়ে ভাঙা পড়ল ভাকিল হাসানের বাড়ি, সৌজন্যে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বুধবার সকাল ৫.৫০ নাগাদ সাইনি নেরুল এলাকার পাম বিচ রোডে তাঁর বন্ধুদের সঙ্গে সাইকেল চালাচ্ছিলেন তখন দুর্ঘটনাটি ঘটে। একটি দ্রুতগামী ক্যাব সাইনির সাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় সাইনি গুরুতর জখম হন, তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ ক্যাব চালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় এফআইআর নথিভুক্ত করেছে।
দেখুন
Former head of Intel India Avtar Saini died while cycling on the Palm Beach Road in Navi Mumbai, he was hit from behind by a cab at 5.40 this morning. He was taken to the hospital by fellow cyclists but was pronounced dead before admission. Cab driver tried to escape after the… pic.twitter.com/Q2Qib3CGcP
— MUMBAI NEWS (@Mumbaikhabar9) February 29, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 29, 2024 02:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

