Delhi Fire: জুতোর কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী, দেখুন ভিডিয়ো
রবিবাসরীয় দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিল্লিতে। ঘটনাস্থল দিল্লির লরেন্স রোড এলাকায়।
রবিবাসরীয় দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিল্লিতে। ঘটনাস্থল দিল্লির লরেন্স রোড (Lawrence Road) এলাকায়। জানা যাচ্ছে, এদিন একটি জুতোর কারখানায় আচমকাই কালো ধোঁয়া বেরোতে দেখতে পান স্থানীয় মানুষ। এরপর তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়ে ঘটনাস্থলে চলে আসে অগ্নি নির্বাপণের গাড়ি। শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে এখনও পর্যন্ত তা নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। আসলে কারখানায় দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে দমকল বাহিনীর। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর আসেনি।
#WATCH | Fire broke out in a shoe factory at Lawrence Road, in Delhi. Fire tenders present at the spot. Further details awaited. pic.twitter.com/ZYkxzLnQYF
— ANI (@ANI) September 15, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 15, 2024 05:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

