Mahakumbh Fire: পদপিষ্টের পর মহাকুম্ভে আজ ফের আগুন, একাধিক তাবু পুড়ে ছাই
মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনার পরদিন আজ ফের আগুন লেগে দুর্ঘটনা ঘটেছে।
প্রয়াগরাজ: মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনার পরদিন আজ ফের আগুন লেগে দুর্ঘটনা ঘটেছে। মহাকুম্ভ (Mahakumbh) মেলা এলাকার ২২ নম্বর সেক্টরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এক ডজনেরও বেশি তাঁবু পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর বেশ কয়েকটি গাড়ি। এর আগে ১৯ জানুয়ারি মহা কুম্ভমেলা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগে যায়।
মহাকুম্ভে আজ ফের আগুন
#WATCH | Fire broke out in a few tents erected in an open area under the Chatnag Ghat Police Station area in Prayagraj today. The fire was doused and there was no casualty in the incident as per the Fire Department
Video source: UP Fire Department pic.twitter.com/23kKEVkRkl
— ANI (@ANI) January 30, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 04:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

