Maharashtra Fire: সকাল থেকে মহারাষ্ট্রে একের পর এক অগ্নিকাণ্ড, দুপুরে জ্বলল বাণিজ্য নগরীর কমপ্লেক্স

রাস্তার উপরের কমপ্লেক্স থেকে গল গল করে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। চলছে আগুন নেভানোর কাজ।

Maharashtra Fire: সকাল থেকে মহারাষ্ট্রে একের পর এক অগ্নিকাণ্ড, দুপুরে জ্বলল বাণিজ্য নগরীর কমপ্লেক্স
Maharashtra Fire (Photo Credits: ANI)

মঙ্গলবার সকাল থেকে মহারাষ্ট্রের (Maharashtra ) নানাপ্রান্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে। প্রথমে গ্র্যান্ড রোড এলাকায় কামাঠিপুরে ৩ নম্বর স্ট্রিটে এক বহুতলে আগুন লাগল। এরপর পুনে শহরের মহম্মদি এলাকায় একটি বহুতলে আগুন লাগার খবর আসে। এবার জানা যাচ্ছে, মহারাষ্ট্রের আহমেদনগরে (Ahmednagar) সাভেদি এলাকায় আহমেদনগর-মনমাদ সড়কের কাছে একটি কমপ্লেক্সে আগুন লেগেছে। রাস্তার উপরের কমপ্লেক্স থেকে গল গল করে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। চলছে আগুন নেভানোর কাজ।

আরও পড়ুনঃ মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন

দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 06, 2024 04:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).