Virat Kohli: কোহলিকে ছুঁতে পুলিশের চোখে ধুলো দিয়ে মাঠে ঢুকে পড়ল ভক্ত, দেখুন ভিডিয়ো
জয়পুরে তুঙ্গে বিরাট কোহলি উন্মাদনা। তার মাঝে ঘটে গেল বিপত্তি। গোলাপী শহরে রবিবার আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত অপরাজিত হাফ সেঞ্চুরি করে আরসিবি-কে জেতানে বিরাট কোহলি।
Fan Invades Pitch to Meet Virat Kohli: জয়পুরে তুঙ্গে বিরাট কোহলি (Virat Kohli) উন্মাদনা। তার মাঝে ঘটে গেল বিপত্তি। গোলাপী শহরে রবিবার আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত অপরাজিত হাফ সেঞ্চুরি করে আরসিবি-কে জেতান বিরাট কোহলি (৪৫ বলে ৬২ রান)। দলকে জেতানোর পর সোয়াই মানসিং স্টেডিয়ামের (Sawai Mansingh Stadium) মাঠেই রাজস্থান রয়্যালসের ক্রিকেটার, কোচদের সঙ্গে খোশমেজাজে গল্প করতে থাকেন কোহলি। তখন আচমকাই এক ব্যক্তি ছুটে এসে মাঠে ঢুকে পড়ে কোহলিকে ছুঁতে যান। সদ্য ব্যাট করে আসায় প্যাড পরেই ছিলেন কোহলি। আওয়াজ শুনে হতচকরিত হয়ে কোহলি ছুটে বাঁচতে যান।
শেষ অবধি অবশ্য নিরাপত্তাকর্মীরা সেই ব্যক্তিকে ধরে নিয়ে চলে যান। মাঠে ঢুকে পড়া সেই ব্যক্তি জানান, তিনি বিরাট কোহলির ভক্ত। তার সঙ্গে সরাসরি কথা বলতে চেয়েই এভাবে মাঠে ঢুকে পড়েছিলেন। কোহলি এদিন জয়পুরের মাঠে টি-২০ ক্রিকেটে তাঁর শততম হাফ সেঞ্চুরির ইনিংসটি খেলেন।
দেখুন কীভাবে কোহলিকে ছুঁতে মাঠে ঢুকে পড়লেন দর্শক
A Fan Entered The Ground To Meet Virat Kohli After The Match.🤌😂❤️
.
.
.#ViratKohli #RRvRCB #IPL2025 pic.twitter.com/8N6KVMaoZZ
— virat_kohli_18_club (@KohliSensation) April 13, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 13, 2025 10:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

