Char Dham Yatra: ভক্তদের চারধাম যাত্রা শুরু, পহেলগাঁও হামলার পর নজিরবিহীন নিরাপত্তা
ভক্তদের নিরাপত্তার জন্য ৬০০০ পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
উত্তরাখণ্ড: আজ অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya)। এই বিশেষ দিনে শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। আজ ঋষিকেশ থেকে ভক্তরা চারধাম যাত্রার (Char Dham Yatra) উদ্দেশ্যে রওনা হলেন। অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে, ভক্তদের জন্য শ্রী যমুনোত্রী ধাম এবং শ্রী গঙ্গোত্রী ধামের দরজা আনুষ্ঠানিকভাবে খোলা হচ্ছে। তবে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলার পর চারধাম যাত্রা নিয়ে মানুষের মনে উদ্বেগ তৈরি হয়েছে। সেই আতঙ্কের ছায়া কাটাতে উত্তরাখণ্ড সরকার সতর্কতা বাড়িয়েছে। ভক্তদের নিরাপত্তার জন্য ৬০০০ পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ২০০০-এরও বেশি সিসিটিভি বসানো হয়েছে। আরও পড়ুন: India Pakistan Border: সীমান্তে পারাপারের হিড়িক, চারদিনে ভারত ছাড়লেন ৭৮৬ পাক নাগরিক
ঋষিকেশ থেকে ভক্তদের চারধাম যাত্রা শুরু
#WATCH | Uttarakhand: Devotees from Rishikesh leave for Char Dham Yatra.
On the auspicious occasion of Akshaya Tritiya today, the doors of Shri Yamunotri Dham and Shri Gangotri Dham are being formally opened for the devotees. pic.twitter.com/x56d02rNgr
— ANI (@ANI) April 30, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 09:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

