Delhi: বোম মেরে উড়িয়ে দেওয়া হবে তিহার জেল, ভোটের মাঝে রাজধানীতে একের পর এক হুমকি ফোন

হুমকি ফোন পাওয়া মাত্রই জেল কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় দিল্লি পুলিশে। অভিযোগ জানিয়ে একটি মেলও পাঠানো হয়। অভিযোগ পেয়ে তিহারে তল্লাশি অভিযান চালায় পুলিশ। যদিও সন্দে

Delhi: বোম মেরে উড়িয়ে দেওয়া হবে তিহার জেল, ভোটের মাঝে রাজধানীতে একের পর এক হুমকি ফোন
Tihar Jail Photo Credit: Twitter@ians_india

ভোটের মাঝে রাজধানীতে একের পর এক বোমা হামলার হুমকি। দুদিন আগেই দিল্লির বুরারি সরকারি হাসপাতাল এবং মঙ্গলপুরির সঞ্জয় গান্ধী হাসপাতালে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয় দিল্লি পুলিশকে (Delhi Police)। ওই একই দিনে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ফোন আসে। এবার দিল্লির তিহার জেলে (Tihar Jail) বোমা হামলার হুমকি। বোম মেরে উড়িয়ে দেওয়া হবে তিহার জেল, মঙ্গলবার জেল কর্তৃপক্ষের কাছে ফোন করে এমন হুমকিই দেওয়া হয়। হুমকি ফোন পাওয়া মাত্রই জেল কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় দিল্লি পুলিশে। অভিযোগ জানিয়ে একটি মেলও পাঠানো হয়। অভিযোগ পেয়ে তিহারে তল্লাশি অভিযান চালায় পুলিশ। যদিও সন্দেহভাজন কোন কিছুই উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে।

তিহারে বোমাতঙ্ক... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 14, 2024 05:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).