Delhi: দিল্লি বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট, সপ্তাহের প্রথম দিনের যাত্রায় ভোগান্তি যাত্রীদের
বিমানবন্দরের একাংশে বিদ্যুৎ সংযোগ না থাকার ফলে যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়। ৩ নম্বর টার্মিনালে চেক-ইন এবং বোর্ডিংয়ের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় যাত্রীদের।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (Indira Gandhi International Airport) ভোল্টেজ আপ ডাউন করার জেরে ঘটল বিদ্যুৎ বিভ্রাট। সোমবার দুপুর ২ টো নাগাদ বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে ভোল্টেজ ওঠা-নামা করার কারণে বেশ কিছুক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে বলে জানা যাচ্ছে। বিমানবন্দরের একাংশে বিদ্যুৎ সংযোগ না থাকার ফলে যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়েছে। সপ্তাহের প্রথম দিনে বিমানবন্দরে যাত্রীদের ভিড় তুলনামূলক বেশি থাকে। ৩ নম্বর টার্মিনালে চেক-ইন এবং বোর্ডিংয়ের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় যাত্রীদের।
বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট...
Delhi: Power outage at IGI airport due to voltage spike; check-in, boarding facilities impacted briefly
Read @ANI Story | https://t.co/eGfPuYinig#Delhi #IGIAirport #PowerOutage pic.twitter.com/i9a9LMMobs
— ANI Digital (@ani_digital) June 17, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 17, 2024 07:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

