Karol Bagh building collapsed: দিল্লিতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় ক্ষতিপূরণের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী অতিশি
সাতসকালে দিল্লির করোল বাগ এলাকায় একটি বহুতল ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু ও ১৩ জন আহত হয়েছে।
সাতসকালে দিল্লির করোল বাগ (Karol Bagh) এলাকায় একটি বহুতল ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু ও ১৩ জন আহত হয়েছে। বাপা এলাকায় এই দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সঙ্গে বুধবার সন্ধেবেলায় দেখা করতে যান রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী অতিশি মারলেনা। তিনি বলেন, "ঘটনাটি খুবই দুঃখজনক ছিল। সকালে আমরা খবর পেয়েই স্থানীয় প্রতিনিধি, আধিকারিকদের ঘটনাস্থলে পাঠানো হয়ছিল। এখন মৃতদের পরিবার ও আহতদের সঙ্গে দেখা করেছি। দিল্লি সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। অনেকেই গুরুতর আহত হয়েছেন, কয়েকজন অল্প বিস্তর আহত হয়েছেন, তাঁদের সেই মতো ক্ষতিপূরণ দেওয়া হবে"।
#WATCH | Delhi | On Karol Bagh building collapse, proposed Delhi CM Atishi says, "Four people have died in the incident. Delhi government will give compensation amount of Rs 10 lakhs to the families of the deceased persons. Appropriate compensation will given to those who… pic.twitter.com/9cTjC0fSUi
— ANI (@ANI) September 18, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 18, 2024 07:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

