Heart Attack: স্কুলের মধ্যে হঠাৎ পড়ে গিয়ে দশম শ্রেণীর ছাত্রের মৃত্যু, দেখুন সিসিটিভি ফুটেজ

জন্মদিন উদযাপনের পরদিনই হৃদরোগে আক্রান্ত হয়ে দশম শ্রেণীর ছাত্রের মৃত্যু।

Heart Attack: স্কুলের মধ্যে হঠাৎ পড়ে গিয়ে দশম শ্রেণীর ছাত্রের মৃত্যু, দেখুন সিসিটিভি ফুটেজ
Death of class 10 student (Photo Credit: X)

নয়াদিল্লি: বান্দিকুই বাসাভা রোডে অবস্থিত একটি বেসরকারি স্কুলে হাঁটতে হাঁটতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন এক ছাত্র। সঙ্গে সঙ্গে তাঁকে বান্দিকুই সাব জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে, যা দেখে সবাই হতবাক। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছই। মৃতদেহ ময়না তদন্তের পর মৃত্যুয় কারণ জানা যাবে।

শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুই বছর আগে তাঁকে জেকে লোন হাসপাতালে চিকিৎসা করা হয়েছিল। সেখানে চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে ভুগছেন। যতেন্দ্র উপাধ্যায়ের একদিন আগেই জন্মদিন ছিল। পরিবার তাঁর ১৬ তম জন্মদিন ধুমধাম করে উদযাপন করে। পরদিন ছেলের মৃত্যুর খবর পাওয়া মাত্রই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

দেখুন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 08, 2024 09:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).