Vande Bharat Express: বন্দে ভারতের ধাক্কা, চালকের বুদ্ধিমত্তায় প্রাণরক্ষা গরুর, দেখুন ভাইরাল ভিডিয়ো
বন্দে ভারতের চালক ধীরে ধীরে ট্রেনটি পিছনে টানতে থাকায় গরুটি সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। ট্রেনের ধাক্কায় গরুর কোনরকম ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে।
- Read in
- বাংলা
Vande Bharat Express: সাড়া দেশ জুড়ে ছুটে বেড়াচ্ছে অতি দ্রুতগতি সম্পন্ন বন্দে ভারত এক্সপ্রেস। সেই এক্সপ্রেসের জরুরিকালীন ব্রেক প্রাণ বাঁচাল একটি গরুর। রেললাইনের উপর আচমকা গরু চলে আসায় মুহূর্তের মধ্যে জরুরিকালীন ব্রেক কষে দেন চালক। আর তাতেই প্রাণরক্ষা পায় অবলা জন্তুর। তবে ইঞ্জিনের সামনের কিছুটা অংশ গরুর উপরে উঠে গিয়েছিল। সেখানে আটকে গিয়েছিল সে। চালকের বুদ্ধিমত্তার জেরে এযাত্রায় জীবন রক্ষা পেয়েছে তার। বন্দে ভারতের চালক ধীরে ধীরে ট্রেনটি পিছনে টানতে থাকায় গরুটি সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। ট্রেনের ধাক্কায় গরুর কোনরকম ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। ঘটনার একটি ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
দেখুন...
#वंदे_भारत_एक्सप्रेस के आगे गाय आ गई, ड्राइवर के इमर्जेंसी ब्रेक लगाते-लगाते फिर भी आधी गाय ट्रेन नीचे आ गई, "और फंस गई!!
धन्यवाद ड्राइवर साहब, जय श्रीकृष्ण #viralvideo pic.twitter.com/tZB7nZUCRY
— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) May 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 12, 2024 07:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

