Circular Railway Trains: গঙ্গাসাগর তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে চক্ররেল চলাচলে নিয়ন্ত্রণ পূর্ব রেলওয়ের (দেখুন টুইট)

আজ চক্ররেলের ৬টি ট্রেনকে কলকাতা স্টেশনে যাত্রা সংক্ষিপ্ত করা হবে এবং ৬টি ট্রেনের যাত্রা কলকাতা স্টেশন থেকে শুরু হবে। চারটি ট্রেনকে ঘুরিয়ে শিয়ালদা নর্থ সেকশনে নিয়ে যাওয়া হবে ও আপে ৪টি ট্রেনের যাত্রা শিয়ালদা নর্থ থেকে শুরু হবে।

Circular Railway Trains: গঙ্গাসাগর তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে চক্ররেল চলাচলে নিয়ন্ত্রণ পূর্ব রেলওয়ের (দেখুন টুইট)
Eastern Railway Regulate Circular Railway Photo Credit: Twitter @airnews_kolkata

চক্র রেল লাইন লাগোয়া জায়গায় গঙ্গাসাগর তীর্থযাত্রীদের থাকা এবং চলাফেরা করায় তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে পূর্ব রেল আজ (17.01.2024) সার্কুলার বা চক্র রেল চলাচল নিয়ন্ত্রন করার সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে জানা গেছে -

  • আজ চক্ররেলের ৬টি ট্রেনকে কলকাতা স্টেশনে যাত্রা সংক্ষিপ্ত করা হবে এবং ৬টি ট্রেনের যাত্রা কলকাতা স্টেশন থেকে শুরু হবে। চারটি ট্রেনকে ঘুরিয়ে শিয়ালদা নর্থ সেকশনে নিয়ে যাওয়া হবে ও আপে ৪টি ট্রেনের যাত্রা শিয়ালদা নর্থ থেকে শুরু হবে।
  • দুটি ট্রেনকে কাঁকুরগাছি রোড জংশন - বালিগঞ্জ হয়ে মাঝেরহাটে নিয়ে যাওয়া হবে। একটি ট্রেনকে মাঝের হাট থেকে এবং অপর ট্রেনকে বালিগঞ্জ থেকে ঘুর পথে চালানো হবে।দুটি ট্রেনের যাত্রা বালিগঞ্জ স্টেশনে সংক্ষিপ্ত হবে ও দুটি ট্রেনের যাত্রা বালিগঞ্জ থেকে শুরু হবে।দুটি ট্রেনের যাত্রা পথ ঘুরিয়ে দেওয়া হবে ও বালিগঞ্জ স্টেশনে যাত্রা সংক্ষিপ্ত করবে। দুটি ট্রেন বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করে বালিগঞ্জ - কাঁকুরগাছি রুট হয়ে চলবে। চারটি ট্রেন বাতিল থাকবে।
  • এছাড়া , একটি শিয়ালদা - বারুইপুর স্পেশাল শিয়ালদা থেকে সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে ছাড়বে এবং বালিগঞ্জ থেকে ট্রেন নম্বর 30451 এর পথ অনুসরণ করে চলবে।
  • কলকাতা - নামখানা স্পেশাল যে ট্রেনটি রাত সাড়ে ৯ টায় কলকাতা স্টেশন থেকে ছাড়ার কথা সেটি শিয়ালদা ( দক্ষিণ) সেকশন থেকে রাত ১০ টা ৩১ মিনিটে ছাড়বে বলে পূর্ব রেল সূত্রের খবর

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 17, 2024 01:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).