Chhota Rajan Photo: গ্রেফতারির ৯ বছর পর তিহার জেল থেকে ভাইরাল হল ছোটা রাজনের ছবি, উড়ল মৃত্যু সংবাদ

তিহার জেলে তাঁর মৃত্যু সংবাদ রটার দিন কয়েকের মধ্যেই জেলের অন্দর থেকে এই ছবি প্রকাশ্যে আসে। রাজন যে বেঁচে রয়েছে এই ছবি তারই প্রমাণ।

Chhota Rajan Photo: গ্রেফতারির ৯ বছর পর তিহার জেল থেকে ভাইরাল হল ছোটা রাজনের ছবি, উড়ল মৃত্যু সংবাদ
Chhota Rajan Photo (Photo Credits: X)

Chhota Rajan Photo: দিল্লির তিহার জেলে (Tihar Jail) বন্দি রয়েছেন আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন (Chhota Rajan)। রয়েছেন বহাল তবিয়তেই। ২০১৫ সালে বালি বিমানবন্দর থেকে ভারতের গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হয় সে। সেই গ্রেফতারি পর্বতেও ছিল বেশ নাটকীয়তা। প্রায় দুদশকেরও বেশি সময় ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে বেরিয়েছিল সে। এক সময়ে দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি বলে পরিচিত ছোটা রাজন এখন দাউদের চরম শত্রু। বালি থেকে গ্রেফতার হওয়ার পর তাঁকে ভারতে আনা হয়। বর্তমানে তিহার জেলে বন্দি সে। গ্রেফতারির প্রায় ৯ বছর পর প্রকাশ্যে এল ছোটা রাজনের ছবি। তিহার জেলে তাঁর মৃত্যু সংবাদ রটার দিন কয়েকের মধ্যেই জেলের অন্দর থেকে এই ছবি প্রকাশ্যে আসে। রাজন যে বেঁচে রয়েছে এই ছবি তারই প্রমাণ।

জেল থেকে ভাইরাল হওয়া ছোটা রাজনের ছবি... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 22, 2024 06:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).