Uttar Pradesh Road Accident: উত্তরপ্রদেশে বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত ৪ জন যাত্রী

বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে চারজন আহত হয়েছেন।

Uttar Pradesh Road Accident: উত্তরপ্রদেশে বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত ৪ জন যাত্রী
Bus Overturns on Agra-Lucknow Expressway (Photo Credits: X)

নয়াদিল্লি: আজ সকালে দিল্লি-লখনউগামী একটি  বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Agra-Lucknow Expressway) উল্টে যায়। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে চারজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে বাসের কাচ ভেঙে যাত্রীদের বের করে আহতদের হাসপাতালে পাঠান। পুলিশ সূত্রে খবর, আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য ফতেহাবাদ কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয়েছে। অন্য যাত্রীদের অন্য একটি বাসের ব্যবস্থা করে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। দেখুন-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 21, 2024 02:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).