Bengaluru Fire: বেঙ্গালুরুতে ভয়াবহ অগ্নিকাণ্ড! ১০টি বাস পুড়ে ছাই, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, দেখুন ভিডিও
বেঙ্গালুরুতে একটি গ্যারেজে আগুন লেগে ১০টি বাস পুড়ে ছাই। কালো ধোঁয়ায় ওই অঞ্চলের আকাশ কালো হয়ে গিয়েছে।
বেঙ্গালুরু: বীরভদ্র নগরের একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লেগে ১০টি বাস পুড়ে ছাই। বিশাল কালো ধোঁয়ায় ওই অঞ্চলের আকাশ কালো হয়ে গিয়েছে। গ্যারেজে কর্তৃপক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী গ্যারেজটিতে হঠাৎ আগুন লেগে যায়, ফলে গ্যারেজে রাখা অনেকগুলো বাসে আগুন ধরে গিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
দেখুন
#WATCH | Private buses parked in a bus depot in Bengaluru's Veerabhadranagar catch fire
Detailed awaited. pic.twitter.com/gC0WAmksCZ
— ANI (@ANI) October 30, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 30, 2023 02:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

