UP Bypolls: করহালে দলিত মহিলার নগ্ন দেহ উদ্ধার, গ্রেফতার ২ যুবক
মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
উত্তরপ্রদেশ: মইনপুরের কারহাল (Karhal) বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে, এরই মধ্যে চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। কানজারা নদী সেতুর কাছে এক দলিত মহিলার নগ্ন দেহ উদ্ধার হয়েছে। মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। নির্দিষ্ট দলকে ভোট দিতে অস্বীকার করায় মহিলাকে খুন করা হয়েছে বলে দাবি করেছে মৃতের পরিবার। মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রশান্ত যাদব এবং তাঁর এক সহযোগীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে, পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। বিষয়টি তদন্ত শুরু হয়েছে। দেখুন-
Body of woman found in sack in Mainpuri's Karhal, two arrested; family claims political motive behind crime
Read @ANI Story | https://t.co/ZvUuIMeld7#Mainpuri #UttarPradesh #police #karhal pic.twitter.com/zP7vcTghnh
— ANI Digital (@ani_digital) November 20, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 20, 2024 03:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

