Muzaffarpur: মেয়েকে খুন করল মা! স্যুটকেস বন্দি তিন বছরের শিশুর মৃতদেহ উদ্ধার
স্যুটকেসে বন্দি তিন বছরের শিশুর মৃত উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
নয়াদিল্লি: মুজাফফরপুরে (Muzaffarpur) স্যুটকেসে বন্দি তিন বছরের মেয়ের মৃত উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর ঘটনাটি ঘটেছে গত ২৪ অগাস্ট। একটি বড় স্যুটকেস পড়ে থাকতে দেখে স্থানীয় কিছু লোক সেটি খুলতেই হতবাক হয়ে পড়েন। স্যুটকেসে ভরা ছিল ছোট্ট শিশুর মৃতদেহ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনা প্রকাশ্যে আসতেই মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন নিহতের বাবা মনোজ কুমার। তাঁর বক্তব্যের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ জানিয়েছে এই নৃশংস ঘটনটি ঘিটিয়েছে শিশুটির মা নিজেই। সূত্রে খবর, মৃতার মা কাজল এক বছর আগে প্রেমিক সঞ্জিত কুমারকে গোপনে বিয়ে করে। সঞ্জিত কাজলের মেয়েকে সঙ্গে রাখতে চাননি। এর জেরেই কাজল তার মেয়েকে হত্যা করেছে বলে জানা গিয়েছে। কাজলকে গ্রেফতার করেছে পুলিশ।
স্যুটকেস বন্দি করে ফেলা দেওয়া হয়েছে মৃতদেহ
बिहार : जिला मुजफ्फरपुर में 24 अगस्त को लाल सूटकेस में तीन वर्षीय बच्ची मिस्टी की लाश मिली। अब पता चला है कि ये हत्या उसकी मां काजल ने की थी। काजल 1 साल पहले बॉयफ्रेंड संजीत कुमार से गुपचुप शादी कर चुकी थी। संजीत बेटी को नहीं रखना चाहता था। इस वजह से मां ने बेटी को मार दिया। pic.twitter.com/FimBI4y1CS
— Sachin Gupta (@SachinGuptaUP) August 27, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 27, 2024 02:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

