Delhi building collapse Incident: সরকারি আধিকারিকদের ওপর অযথা দায় চাপিয়ে যাচ্ছে দিল্লি সরকার, মন্তব্য বাঁশুরি স্বরাজের
করোল বাগে বহুতল ভেঙে পড়ার ঘটনায় আহতদের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ।
করোল বাগে বহুতল ভেঙে পড়ার ঘটনায় আহতদের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ (Bansuri Swaraj)। বুধবার সন্ধেবেলায় হাসপাতালে দিয়ে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে এসে তিনি বলেন, "আরএমএল হাসপাতাল এবং লেডি হার্ডিঞ্জ হাসপাতালের আহতদের চিকিৎসা চলছে। চিকিৎসকরা দায়িত্ব নিয়ে কাজ করছেন। তবে দিল্লি সরকারের উদাসিনতার কারণে এই ঘটনা ঘটছে। বিপজ্জনক বাড়িগুলি চিহ্নিত করে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিলে এই ধরনের ঘটনা ঘটত না। আর এই ধরনের ঘটনা ঘটলে সরকারি আধিকারিকদের ওপর অযথা দায় চাপিয়ে দিলে হয় না। নিজেদের কর্তব্যজ্ঞানহীনতার ওপরেও নজর দিতে হয়। এভাবে ক্ষতিপূরণ দিয়ে সকলের মুখ বন্ধ করার চেষ্টা করছে দিল্লি সরকার"।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 18, 2024 10:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

