Hair Dryer Catches Fire: চুল শুকাতে গিয়ে জ্বলে উঠল হেয়ার ড্রায়ার, কেলেঙ্কারি কাণ্ড বেঙ্গালুরুতে

আচমকাই শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় তাঁর ড্রায়ারে। কী করবেন বুঝতে না পেরে তৎক্ষণাৎ জ্বলন্ত হেয়ার ড্রায়ারটি বিছানার উপর ফেলে দেন তিনি। সেই আগুনে তাঁর বিছানা সহ ঘরের অন্যান্য আসবাদপত্র আগুনে পুড়ে যায়।

Hair Dryer Catches Fire: চুল শুকাতে গিয়ে জ্বলে উঠল হেয়ার ড্রায়ার, কেলেঙ্কারি কাণ্ড বেঙ্গালুরুতে
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

Hair Dryer Catches Fire: চটজলদি ভিজে চুল শুকানোর ক্ষেত্রে অনেকেই হেয়ার ড্রেয়ার (Hair Dryer) ব্যবহার করে থাকেন। কিন্তু কখনও ভেবে দেখেছেন আচমকা আপনার হাতের হেয়ার ড্রায়ারটিতে যদি আগুন জ্বলে ওঠে তাহলে কী হবে! এমনই ঘটনা ঘটল বেঙ্গালুরুর (Bengaluru) এক মহিলার সঙ্গে। অফিস যাওয়ার তাড়াহুড়োয় হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছিলেন পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার ওই মহলা। কিন্তু আচমকাই শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় তাঁর ড্রায়ারে। কী করবেন বুঝতে না পেরে তৎক্ষণাৎ জ্বলন্ত হেয়ার ড্রায়ারটি বিছানার উপর ফেলে দেন তিনি। সেই আগুনে তাঁর বিছানা সহ ঘরের অন্যান্য আসবাদপত্র আগুনে পুড়ে যায়। এই ঘটনার জেরে হেয়ার ড্রেয়ার সংস্থার প্রযুক্তিবিদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 22, 2023 02:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).