INDIA Alliance Maha Rally: 'জেলে ভাবার প্রচুর সময়, ভালো নেই ভারতমাতা', রামলীলার সভামঞ্চ থেকে জেলবন্দি মুখ্যমন্ত্রী কেজরির চিঠি পড়লেন স্ত্রী সুনিতা
'আমাদের দেশ ভালো নেই। দেশবাসীর দুবেলার খাবার জুটছে না, উপযুক্ত শিক্ষা মিলছে না। স্বাধীনতার ৭৫ বছর পরেও সঠিক চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে বহু মানুষ'।
দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের জনসমাবেশে (INDIA Alliance Maha Rally) বক্তব্য রাখতে উঠলেন জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল (Sunita Kejriwal)। উপস্থিত জনগণের উদ্দেশ্যে পড়ে শোনালেন স্বামীর পাঠানো চিঠি। 'জেলে ভাবার জন্যে প্রচুর সময়ে। আমাদের দেশ ভালো নেই। দেশবাসীর দুবেলার খাবার জুটছে না, উপযুক্ত শিক্ষা মিলছে না। স্বাধীনতার ৭৫ বছর পরেও সঠিক চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে বহু মানুষ, ভারতমাতা নিরুপায় হয়ে তাকিয়ে রয়েছে...', স্বামীর চিঠি পড়লেন সুনিতা। দেশের নিম্নমুখী উন্নয়নকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে আপ আহ্বায়ক ১৪০ কোটি ভারতবাসীকে নিয়ে এক নতুন দেশ গড়ার আহ্বান জানালেন। এমন এক ভারত যেখানে কেউ না খেয়ে থাকবে না। কোন বেকারত্ব থাকবে না, থাকবে না অশিক্ষা। বিনা চিকিৎসায় কারুর প্রাণ যাবে না।
আরও পড়ুনঃ ‘ঠকদের মেলা’ বলে কটাক্ষ বিজেপির, দিল্লির রামলীলা ময়দান থেকে জবাব ছুড়লেন উদ্ধব ঠাকরে
দেখুন...
#WATCH | Delhi: At the Maha Rally at the Ramlila Maidan, Arvind Kejriwal's wife Sunita Kejriwal reads out his message from the jail.
Quoting Arvind Kejriwal, Sunita Kejriwal says, "I am not asking for votes today... I invite 140 crore Indians to make a new India... India is a… pic.twitter.com/rCPuMYhoex
— ANI (@ANI) March 31, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 31, 2024 02:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

