Animal Cruelty in MP: পাশবিক, রাস্তার কুকুরকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ইন্দোরে ধৃত ২

ক্রমাগত চিৎকার (Constantly barking) করছিল। তাই রাস্তার একটি কুকুরকে ছুরি (knife) দিয়ে কুপিয়ে মেরে ফেলল দুই যুবক। পাশবিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোর শহরে (Indore city)।

Animal Cruelty in MP: পাশবিক, রাস্তার কুকুরকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ইন্দোরে ধৃত ২
প্রতীকী ছবি(Photo Credit: Pixabay)

ইন্দোর: ক্রমাগত চিৎকার (Constantly barking) করছিল। তাই রাস্তার একটি কুকুরকে (Stray Dog) ছুরি (knife) দিয়ে কুপিয়ে মেরে ফেলল দুই যুবক। পাশবিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোর শহরে (Indore city)। অভিযোগ পাওয়ার পরেই সোমবার অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ইন্দোর শহরের বানগঙ্গা (Banganga) এলাকায় একটি রাস্তায় ওই কুকুরটি ক্রমাগত চিৎকার করছিল। তাই গত রবিবার রাতে কুকুরটিকে ছুরি দিয়ে কুপিয়ে মারে দুই যুবক। বিষয়টি জানাজানি হওয়ার পরে পিপল ফর অ্যানিমালস (People for Animals) নামে একটি স্বেচ্ছাসেবী পশুপ্রেমী সংস্থার (non-governmental animal welfare organisation) ইন্দোর শাখার সভাপতি প্রিয়াংশু জৈন বনগঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে সোমবার অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।

এপ্রসঙ্গে বানগঙ্গা থানার এক আধিকারিক জানান, ধৃতদের জেরা করে জানা গেছে যে ওই কুকুরটি কয়েকদিন ধরেই তাদের দেখলেই ক্রমাগত চেঁচাচ্ছিল। গত রবিবার রাতে ফের চিৎকার করতে শুরু করলে রাগের মাথায় ছুরি দিয়ে কুকুরটিকে কুপিয়ে মারে ওই দুই যুবক।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 01, 2022 01:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).