Waqf Board Act: ওয়াকফ আইন সংশোধনী বিলকে স্বাগত জানালেন সুফি সাজ্জাদানশিন
চলতি সপ্তাহে সংসদে ওয়াকফ বোর্ড বিল পেশ করা হবে, সরকার মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করছে।
নয়াদিল্লি: অল ইন্ডিয়া কাউন্সিল সুফি সাজ্জাদানশিন (Sufi Sajjadanshin) ওয়াকফ বোর্ড আইনে (Waqf Board Act) প্রস্তাবিত সংশোধনীকে স্বাগত জানিয়েছেন। সংসদে এই বিল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি সহ মুসলিম পার্সোনাল ল বোর্ড এই সংশোধনী বিল নিয়ে প্রশ্ন তুলেছে। ওয়াকফ আইনে ৪০টি সংশোধনীর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সংশোধনগুলির উদ্দেশ্য হল যে কোনও সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসাবে মনোনীত করার ওয়াকফ বোর্ডের অধিকার নিষিদ্ধ করা। এছাড়াও, সংশোধনীর অন্যতম উদ্দেশ্য হল কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং রাজ্য বোর্ডে মহিলাদের প্রতিনিধিত্ব দেওয়া। চলতি সপ্তাহে সংসদে ওয়াকফ বোর্ড বিল পেশ করা হবে বলে সূত্রে খবর, সরকার এ বিষয়ে মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করছে।
দেখুন
All India Sufi Sajjadanshin Council welcomes proposed amendments to Waqf Board Act
Read @ANI Story | https://t.co/t1cNnaehwz#WaqfBill #AllIndiaSufiSajjadanshinCouncil #AISSC #WaqfBoardAct pic.twitter.com/Ptm1u7XuML
— ANI Digital (@ani_digital) August 6, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 06, 2024 01:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

