Akhil Giri: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কুরুচিকর ভাষায় আক্রমণ তৃণমূল নেতার, দেখুন ভিডিয়ো

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ও বিধায়ক অখিল গিরি।

Akhil Giri: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কুরুচিকর ভাষায় আক্রমণ তৃণমূল নেতার, দেখুন ভিডিয়ো

নন্দ্রীগ্রাম: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Droupadi Murmu) কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের (West Bengal) তৃণমূল কংগ্রেসের (TMC) মন্ত্রী (Minister) ও বিধায়ক (MLA) অখিল গিরি। তাঁর এই মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়েছে। যা দেখে ধিক্কার জানাচ্ছেন সবাই।

শুক্রবার পূর্ব মেদিনীপুরের নন্দ্রীগ্রামে (Nandigram) একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা অখিল গিরি (Akhil Giri) রাষ্ট্রপতির নামে কুরুচিকর মন্তব্য করেন। তিনি বলেন, "আমরা কাউকে তার রূপ দেখে বিচার করি না। আমরা রাষ্ট্রপতির পদ ও অফিসকে সম্মান জানাই। কিন্তু, আমাদের রাষ্ট্রপতিকে কেমন দেখতে তা আপনারাই বলুন।"

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 12, 2022 03:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).