Mass Wedding: 'স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে', আম্বানি পরিবারের আশীর্বাদে গণ বিবাহ সেরে বললেন নব দম্পতি
মঙ্গলবার নভি মুম্বইয়ে আয়োজিত হয়েছিল এই গণ বিবাহের অনুষ্ঠান। আর্থিকভাবে দুর্বল পরিবারের পাশে দাঁড়িয়ে ৫০টিরও বেশি যুগলের চারহাত এদিন এক করার ব্যবস্থা করা হয়েছিল।
কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের আগে গণ বিবাহের আয়োজন করে আম্বানি পরিবার। মঙ্গলবার নভি মুম্বইয়ে আয়োজিত হয়েছিল এই গণ বিবাহের অনুষ্ঠান। আর্থিকভাবে দুর্বল পরিবারের পাশে দাঁড়িয়ে ৫০টিরও বেশি যুগলের চারহাত এদিন এক করার ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি, নীতা আম্বানি, বড় ছেলে আকাশ আম্বানি, স্ত্রী শ্লোকা আম্বানি, মেয়ে ইশা আম্বানি, জামাই আনন্দ পরিমল। নব দম্পতিদের নিজের হাতে আশীর্বাদ করে তাঁদের হাতে বিয়ের উপহার তুলে দিয়েছেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি। আম্বানি পরিবারের আশীর্বাদে বিবাহ সেরে আপ্লূত নবদম্পতিরাও। এক দম্পতি বললেন, 'স্বপ্নেও কোনদিন ভাবিনি এমন কিছু হবে'।
দেখুন...
#WATCH | A newly married couple says, "We are feeling very happy and we never even dreamt of receiving blessings from them (Ambani family)...We can't express our happiness in words..." pic.twitter.com/ql6SYBL7pk
— ANI (@ANI) July 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 02, 2024 07:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

