Thalapati Vijay: রাজনীতির ময়দানে নামলেন থালাপতি বিজয়, প্রথম সভাতেই জনজোয়ার, দেখুন ভিডিয়ো
সিনেমা জগতে যথেষ্ট সফল সুপারস্টার থালাপতি বিজয়। যে ছবিই বেরোচ্ছে সেটাই সুপারহিট।
সিনেমা জগতে যথেষ্ট সফল সুপারস্টার থালাপতি বিজয় (Thalapati Vijay)। যে ছবিই বেরোচ্ছে সেটাই সুপারহিট। কেরিয়ারের পিক টাইমে যেখানে বিতর্ক এড়িয়ে আরও সাফল্য পাওয়া যেত, সেই সময় তিনি ঢুকে পড়লেন রাজনীতির ময়দানে। বেশিরভাগ তারকাই কেরিয়ার অস্তাচলে যাওয়ার সময় রাজনীতিতে এন্ট্রি নেন। কিন্তু থালাপতি তা করলেন না। সম্প্রতি তাঁর 'গোট' সিনেমা মুক্তি পায়। এখনও তামিলের বহু প্রেক্ষাগৃহেই মুভিটি চলছে। আর তারমধ্যেই নিজের প্রথম রাজনৈতিক সভা করলেন বিজয়। তামিলাগা ভেট্রি কাজগাম (Tamilaga Vettri Kazhagam) নামে দলের আত্মপ্রকাশ হয় এদিন। ভিলুপুরম জেলার বিক্রভান্দি এলাকায় প্রথম জনসভা হয়। যেখানে দলের কর্মী সমর্থকদের পাশাপাশি ছিল ভক্তদের ভিড়।
#WATCH | Tamil Nadu: Actor Vijay greets his party workers and fans at the first conference of his party Tamilaga Vettri Kazhagam in the Vikravandi area of Viluppuram district.
(Source: TVK) pic.twitter.com/O0WrAfOLyC
— ANI (@ANI) October 27, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 27, 2024 05:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

