AAP worker shot dead in Punjab: হরিয়ানার আঁচ পাঞ্জাবে, দুষ্কৃতীদের গুলিতে খুন আপ কর্মী

তরণ তারণ জেলায় গোইন্দওয়াল সাহেব রেল ক্রসিংয়ের দাঁড়িয়ে থাকা আপ কর্মীর গাড়িকে তাক করে গুলিবর্ষণ করে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান গুরপ্রীত।

AAP worker shot dead in Punjab: হরিয়ানার আঁচ পাঞ্জাবে, দুষ্কৃতীদের গুলিতে খুন আপ কর্মী
AAP worker shot dead in Punjab (Photo Credits: X)

দিন কয়েক আগেই দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন হরিয়ানার আইএনএলডি-র (Indian National Lok Dal) রাজ্য সভাপতি তথা প্রাক্তন বিধায়ক নাফে সিং রাঠি। তাঁর গাড়িকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে আততায়ীরা। শুক্রবার পাঞ্জাবে একই ভাবে খুন হলেন আম আদমি পার্টি (Aam Aadmi Party)) কর্মী গুরপ্রীত সিং গোপী। তরণ তারণ জেলায়  গোইন্দওয়াল সাহেব রেল ক্রসিংয়ের দাঁড়িয়ে থাকা আপ কর্মীর গাড়িকে তাক করে গুলিবর্ষণ করে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে  ঘটনাস্থলেই মারা যান গুরপ্রীত।

দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 01, 2024 02:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).